জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের সদস্যরা গতকাল আট মণ জাটকা জব্দ করেছেন। কোস্টগার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার রাহাতুজ্জামান জানান, সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নোঙর করা এফবি আল্লাহর দান নামে একটি ট্রলার তল্লাশি করে আট মণ জাটকা জব্দ করা হয়। ট্রলারের জেলেরা আর জাটকা ইলিশ ধরবেন না বলে মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। জব্দ করা মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।