জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবীতে ৪০ মণ জাটকাসহ একটি ট্রলার জব্দ করেছে নৌ-ফাঁড়ির পুলিশ। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুর জেলার চরপঙ্খী ইউনিয়নের পুরাতন বেড়িবাঁধ এলাকা থেকে ট্রলারটি জব্দ করা হয়। হাইমচর চরভৈরবী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌ-ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে টহল দেওয়ার সময় জেলেদের ওই ট্রলারটিকে ধাওয়া করে। এ সময় জেলেরা জাটকাসহ ট্রলার ফেলে পালিয়ে যায়। চাঁদপুর প্রতিনিধি