জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার ভোরে উদ্ধার করা ওই জাটকার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। ‘ফারহান-৪’, ‘মিতালী-৬’ ও ‘শরিয়তপুর-৩’ লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় এ মাছ উদ্ধার করা হয়। পরে মুন্সিগঞ্জ মৎস্য কর্মকর্তা জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন বলে কোস্টগার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।