জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার বিশ্বরোড লঞ্চঘাটের একটি লঞ্চ ও একটি ট্রলার থেকে গত বুধবার রাতে কোস্টগার্ড ও মৎস্য কার্যালয় অভিযান চালিয়ে ৯০ মণ জাটকা জব্দ করেছে। এগুলোর দাম প্রায় সাত লাখ টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা-মক্তবের ছাত্র ও শিক্ষকের মধ্যে এসব জাটকা বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার ও কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডারের পক্ষে লে. কমান্ডার মু. তানভীর হেসেন ভূঁইয়া এ কথা নিশ্চিত করেছেন।