জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে আট মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এসব জাটকা গতকাল রোববার দুপুরে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান বলেন, গত শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় এমভি ফ্লোটিলা ও এমভি আব-জম-জম নামের দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। জব্দ করা জাটকার দাম ১ লাখ ২৮ হাজার টাকা।