জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলার চরসংলগ্ন এলাকা থেকে গতকাল রোববার ১৫ মণ জাটকা জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ। এ সময় জাটকা বহনের অভিযোগে ট্রলারসহ চারজনকে আটক করে নৌ-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক, মো. সেলিম, ছাদ্দাম হোসেন ও নাছির উদ্দিন। তাঁরা মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট এলাকার বাসিন্দা। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে বেলতলার চরসংলগ্ন নদীতে মেহেন্দীগঞ্জ থেকে আসা ১৫ মণ জাটকাভর্তি একটি ট্রলারসহ চারজনকে আটক করা হয়। তাঁদের নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেশ চন্দ্র সরকারের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।