প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপায় পৃথক অভিযানে ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস উলানিয়া বন্দর ও হরিদেবপুর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই জাটকা উদ্ধার করেন। এদিকে কোস্টগার্ড পানপট্টি ক্যাম্পের কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার পানপট্টি মাছ ঘাটের কাছে কাজল নদে অভিযান চালিয়ে দুই মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড।