প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে নিয়মিত টহলে কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা গতকাল সকালে তিনটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২০ মণ অবৈধ জাটকা জব্দ করেছেন। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, এমভি ফারহান-৪, এমভি ঈগল-৪, এমভি তাকওয়া থেকে এসব অবৈধ জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। তবে এর মালিকদের কাউকে পাওয়া যায়নি।