জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড গত শনিবার রাত থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত মেঘনায় অভিযান চালিয়ে আট মণ জাটকা ও প্রায় ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ ছাড়া অবৈধ ২৭টি বাঁধাজাল, একটি মশারিজাল, দুটি চরঘেরাজালসহ ৩০টি জাল জব্দ করা হয়। চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) মোখলেসুর রহমান, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, দৌলতখানের মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেনসহ পুলিশ ও কোস্টগার্ড অভিযানে অংশ নেয়।