জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে গত বৃহস্পতিবার রাতে ৬০ মণ জাটকা জব্দ করা হয়েছে। সূত্র জানায়, একটি ট্রাক ও পিকআপ ভ্যানে করে অন্য মাছের সঙ্গে এসব জাটকা ঢাকায় নেওয়া হচ্ছিল। স্থানীয় লোকজন তোরাবগঞ্জ বাজারে ট্রাক ও পিকআপ ভ্যানটি আটক করে পুলিশে খবর দেয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, গতকাল শুক্রবার সকালে জাটকাগুলো এতিমখানা ও স্থানীয় দরিদ্র লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্য মাছসহ ট্রাক ও পিকআপ ভ্যান ছেড়ে দেওয়া হয়েছে।