প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মেঘনায় অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে ৩৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এগুলোর দাম প্রায় ২৫ লাখ টাকা। জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন। গতকাল শনিবার দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের পক্ষে লে. মাকসুদুল আহসান এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান।