প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার সকালে শহরের বড়স্টেশন মাছঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. হাবিবুর রহমান জানান, জব্দ করা জাটকা বিভিন্ন মাদ্রাসা ও অসহায় লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা জাটকার দাম প্রায় ৮০ হাজার টাকা।