জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার ইলিশায় মেঘনা নদীতে গত সোমবার কোস্টগার্ডের সদস্যরা আভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছেন। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। দক্ষিণাঞ্চলীয় কাস্টগার্ড কমান্ডারের পক্ষে লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। কোস্টগার্ড সূত্র জানায়, ভোলার ইলিশা, বিশ্বরোডের মাথা মাছঘাটে ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে সোমবার রাতে হাতিয়া থেকে ঢাকাগামী এমভি ফারহান-৩ নামের লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও গরিবদের মধ্যে বিতরণ করেন।