জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফবি সীমান্ত নামে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৪৫০ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য দপ্তর। গতকাল শনিবার দুপুরে কর্ণফুলী নদীতে ভাসমান ট্রলারটিতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব।
জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন জানান, অভিযানে ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।