জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ঢাকাগামী তিনটি লঞ্চে গত বুধবার অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। একই সময় নদীতে বিভিন্ন নৌকা থেকে ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় লঞ্চগুলোতে অভিযান চালিয়ে ওই জাটকা ও নৌকা থেকে জাল জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, বুধবার রাতে পটুয়াখালী, ভোলা, বরগুনা থেকে তিনটি লঞ্চ জাটকা নিয়ে ঢাকায় যাচ্ছিল। কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক বলেন, জব্দ করা মাছগুলো গতকাল নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।