জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল শুক্রবার ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সেবা হাসপাতালের সামনে থেকে স্থানীয় প্রশাসন জাটকাবোঝাই একটি ট্রাক আটক করে। জাটকা পরিবহনের দায়ে ট্রাকচালক মনির হোসেন (২৭) ও চালকের সহকারী আবুল কাশেমকে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ট্রাকটিতে ২৭ মণ জাটকা ছিল। জাটকা পরিবহনের দায়ে চালক ও তাঁর সহকারীকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।