জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে গতকাল রোববার সকাল সাড়ে সাতটায় কোস্টগার্ডের সদস্যরা একটি ট্রলার থেকে ছয় মণ জাটকা জব্দ করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট এম হাসানুর রহমান জানান, জব্দ করা জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকতার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে এই জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেছেন।