জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার ভোরে কোস্টগার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের একটি দল দুই নদীতে দুটি লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করে। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার সাব লে. হাসানুর রহমান জানান, শীতলক্ষ্যা ও মেঘনায় এমভি প্রিন্স আওলাদ-৪, এমভি ঈগল-৪ ও এমভি লালীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে সেগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি|