প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গতকাল সোমবার সকালে ওই অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। জাটকার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। পরে জাটকাগুলো নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি