জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মীরের চর এলাকা থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি জাটকা ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিন্নাত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার দিকে সদর উপজেলার মীরের চর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ওই জাটকা ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার ৫০০ টাকা।