প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্যবন্দরের শিববাড়িয়া নদীতে অবস্থানরত দুটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ডের নিজামপুর কন্টিনজেন্ট এই অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড নিজামপুর কন্টিনজেন্টের চিফ পেটি অফিসার আনিছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মহিপুরের শিববাড়িয়া নদীতে নোঙর করে রাখা এম ভি নুর ইসলাম ও অপর একটি নামবিহীন ট্রলারে অভিযান চালিয়ে ৫-৮ ইঞ্চির বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো এলাকার গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।