জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় গতকাল বৃহস্পতিবার পাঁচ মণ জাটকা জব্দ করেছে স্থানীয় কোস্টগার্ড। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আফসার উদ্দিন বলেন, উপজেলার হরিণঘাটা পর্যটক কেন্দ্রসংলগ্ন বিষখালী নদীতে বেলা একটার দিকে অভিযান চালান কোস্টগার্ডের সদস্যরা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লালদিয়ার চর এলাকায় জাটকা মাছ রেখে পালিয়ে যান জেলেরা। এ সময় ওই পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক বলেন, ওই জাটকাগুলো স্থানীয় এতিমখানাসহ দুস্থ, গরিব ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।