জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনার মোহনায় অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা ১৫০ কেজি জাটকা ও ১ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি কর্ণফুলী-১ এবং জামাল-৩’ থেকে এসব আটক করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ ৮৫ হাজার টাকা। জব্দ করা এসব জাটকা গতকাল মঙ্গলবার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, নৌপথে মালামাল পাচার রোধে এ অভিযান চালানো হয়।