জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আনন্দবাজার থেকে তিন মণ জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর ও এখলাছপুর কোস্টগার্ড গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, সকালে উপজেলার আনন্দবাজার, মোহনপুর, এখলাছপুর, ছেংগারচরসহ আরও কয়েকটি বাজারে জাটকা বিক্রি বন্ধে অভিযান চালানো হয়। আনন্দবাজারের একটি দোকান থেকে প্লাস্টিকের বস্তায় রাখা এসব জাটকা জব্দ করা হয়। জাটকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি