জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গজারিয়া কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার নদীর চর কিশোরগঞ্জ মোহনায় বরিশাল থেকে সদরঘাটগামী এমভি জামাল-৩ নামের যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ১৫ মণ জাটকা পাওয়া হয়। এর সঙ্গে কাউকে আটক করা যায়নি।