জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর মোহনা থেকে ঢাকাগামী এম ভি প্রিন্স নামের একটি লঞ্চে অভিযান চালিয়ে গতকাল ৪০০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। গজারিয়া কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল সকাল ১০টার দিকে লঞ্চে তল্লাশি চালিয়ে ৫৯টি বড় ঝুড়িতে থাকা জাটকাগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জাটকাগুলো নারায়ণগঞ্জের পাগলা, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ার বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়।