জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের সদস্যরা পাঁচ মণ জাটকা জব্দ করেছেন। গতকাল সকাল ১০টার দিকে কলাপাড়া-রাঙ্গাবালী নৌপথের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকাগুলো আটক করা হয়। পরে এসব জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও গরিবদের মধ্যে বিলি করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন পায়রা বন্দর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জীবেশ কান্তি ঢালী।