জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া লঞ্চঘাটে গতকাল শুক্রবার এমভি নবনী নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ১০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের রাঙ্গাবালী ক্যাম্পের কমান্ডার আবদুস সালাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাঙ্গাবালীর মৌডুবি থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া ওই লঞ্চটিতে অভিযান চালানো হয়। জব্দ করা জাটকাগুলো রাঙ্গাবালীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।