জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীর নারায়ণগঞ্জের সদর উপজেলার গোপচর এলাকায় গতকাল শুক্রবার ভোরে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। কোস্টগার্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৬ উপলক্ষে গতকাল ভোরে গোপচর এলাকায় কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদের তত্ত্বাবধানে টিম লিডার পেটি অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল এম ভি ‘মাহিন রিফাত-১’ লঞ্চে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করে। পরে তা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এসব জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।