জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৮১ মণ জাটকা জব্দ করা হয়েছে। উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে গতকাল ঢাকাগামী দুটি লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড। কোস্টগার্ড ও উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে আসা জাহিদ-৭ ও রাজহংস-৭ নামে দুটি যাত্রীবাহী লঞ্চ গতকাল ভোরে থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৫৪টি ব্যারেলে রাখা ৮১ মণ জাটকা জব্দ করা হয়। এখলাছপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. ছাব্বির উদ্দিন বলেন, জাটকার দাবিদার কাউকে পাওয়া যায়নি। জব্দ করা জাটকা স্থানীয় কয়েকটি এতিমখানায় ও গরিব লোকদের মাঝে বিতরণ করা হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|