জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ঢাকা-মাওয়া সড়কের ঝিলমিল প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে প্রায় ৪০ মণ জাটকা জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ট্রাকচালক মো. কাউছারকে এক হাজার টাকা জরিমানা করেছেন। পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে ঝিলমিল প্রকল্প সড়কে অভিযান চালানো হয়। এ সময় মাওয়া থেকে রাজধানীর যাত্রাবাড়ীগামী একটি ট্রাক আটক করা হয়। ট্রাকে ২৪টি ড্রামে প্রায় ৪০ মণ জাটকা ছিল। পুলিশ ট্রাকচালক কাউছারকে উপজেলা প্রশাসন কার্যালয়ে হাজির করলে ইউএনও আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তাঁকে এক হাজার টাকা জরিমানা করেন।