জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৮০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার ভোরে ওই জাটকা জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোস্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি দল বুড়িগঙ্গা নদীতে এমভি পূবালী-৭ যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ কেজি জাটকা জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা মর্জিনা বেগম বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করেন।