প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকায় গতকাল শনিবার ভোরে তিন মণ জাটকা জব্দ করেছেন তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পরে মাছগুলো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়। তুষখালী ইউপির চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, গতকাল ভোর ছয়টার দিকে তুষখালী এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যানে তিন মণ জাটকা নিয়ে কয়েকজন ব্যবসায়ী যাচ্ছিলেন। এ সময় লোকজন নিয়ে শাহজাহান হাওলাদার ভ্যানটি আটক করেন।