জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা এলাকায় গতকাল শনিবার অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যা ব। এ সময় জাটকা বিক্রির অপরাধে দুই মাছ বিক্রেতাকে কারাদণ্ড এবং আরও চার মাছ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে তারা। গতকাল র্যা বের সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদের নেতৃত্বে মধ্য বাড্ডা মৎস্য বাজারের সততা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা জব্দ করে র্যা ব-১। জাটকা বিক্রির অপরাধে ইউসুফ আলী ও আবু তাহেরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আলী হোসেন, সেলিম, মঞ্জুরুল হক ও আল-আমিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বণ্টন করা হয়েছে।