জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের রেলস্টেশন এলাকার দুটি আড়ত থেকে গতকাল বুধবার ২০০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আড়তদার উজ্জ্বল হোসেন ও খাকছার রহমানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও ও নির্বাহী হাকিম মো. শাহনেওয়াজ এ সাজা দেন। পরে এসব জাটকা কয়েকটি এতিমখানা ও একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়।