প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় ১৫০ কেজি জাটকা জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, ফিশারিঘাট এলাকায় অভিযান চালানোর বিষয়টি টের পেয়ে মাছ বাজারের মাঠে ১৫০ কেজি জাটকা ফেলে রেখে পালিয়ে যান কিছু অসাধু ব্যবসায়ী। পরে জব্দ করা মাছ এতিমখানায় দান করা হয়। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা (১০ ইঞ্চির নিচে) ধরা, বিপণন, মজুত ও বাজারজাত নিষিদ্ধ বলে জানান তিনি।