প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে ইউএনও লাবণী চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ইউএনও বলেন, গতকাল সকালে কাউখালী শহরের দক্ষিণ বাজারে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা জাটকাগুলো স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়।