জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে চার শ কেজি জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় এম ভি ফারহানা থেকে মালিকবিহীন অবস্থায় এসব জাটকা জব্দ করা হয়। পাগলা কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় কোস্টগার্ড অঙ্গীকারবদ্ধ।