জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী তিনটি লঞ্চ থেকে গতকাল শনিবার ৮০০ কেজি জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা। ভোরে বুড়িগঙ্গা নদীর কাঠপট্টি লঞ্চঘাট ও পানগাঁও এলাকায় অভিযান চালানো হয়। পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, জাটকা জব্দ করে সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। তিনি জেলার ২৮টি মাদ্রাসা-এতিমখানা এবং স্থানীয় গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে তা বিতরণ করেন। আগামী দিনগুলোতেও এ রকম অভিযান অব্যাহত থাকবে।