প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চে তল্লাশি চালিয়ে ৫৬০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। গতকাল বুধবার সকালে যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-১ ও এমভি কোকো-২ লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড পাগলা স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, দুটি দল ধলেশ্বরী নদীর কাঠপট্টি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৫৬০ কেজি জাটকা জব্দ করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও তাসনিম জেবিন বিনতে শেখের কাছে সেগুলো হস্তান্তর করা হয়।