জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতলক্ষ্যা-ধলেশ্বরী নদীর মোহনায় যাত্রীবাহী তিনটি লঞ্চে তল্লাশি চালিয়ে ১ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন। গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩, এমভি কোকো-১ ও এমভি রাসেল-৫ থেকে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৬৮ হাজার টাকা। জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং স্থানীয় গরিব ও দুস্থদের দেওয়া হয়েছে।