প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা ও বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে কোস্টগার্ড ৬৫ মণ জাটকা জব্দ করেছে। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোস্টগার্ড গত বৃহস্পতিবার রাতে ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর মাছঘাটে ও ভেদুরিয়া ঘাটের লঞ্চে অভিযান চালিয়ে প্রায় ৪৫ মণ জাটকা জব্দ করে। পরে মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো এতিমখানা ও মাদ্রাসায় বিলি করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হাসানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে সাগর মোহনাসহ বিষখালী ও পায়রা নদীতে কয়েকটি ট্রলারে তল্লাশি করে ২০ মণ জাটকা জব্দ করা হয়। পরে ওই জাটকা উপজেলা মৎস্য দপ্তরে দিয়ে দেওয়া হয়। এ অভিযানে কেউ আটক হননি।