জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল, একটি নৌকা ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার মেঘনা নদী থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায় ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। জালগুলো চর আবাবিল উচ্চবিদ্যালয় মাঠে পুড়িয়ে দেওয়া হয়েছে।