জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে অভিযান চালিয়ে গতকাল বুধবার ৮৩৭ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মো. পারভেজ মল্লিক। ওই আদালতের বেঞ্চ সহকারী মো. আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় ওই বাজারে জেলে বা মাছ বিক্রেতাকে পাওয়া যায়নি। পরে আদালতের নির্দেশে এসব জাটকা স্থানীয় শিশু সদন ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।