জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে চার হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। জাটকা বিক্রি করার অপরাধে নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজার থেকে দুই জেলেকে আটক করা হয়। তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা। বিক্রি করার সময় এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়। গোসাইরহাট উপজেলার কোদালপুর এলাকা থেকে তিন হাজার কেজি জাটকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।