জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে জাটকা ধরার সময় দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০ মণ জাটকা, ৩০ হাজার মিটার জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ওই অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানী জাটকা ধরার দায়ে জেলে হজরত আলীকে তিন হাজার টাকা ও জহির গাজীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। গতকাল জব্দ করা ১০ মণ জাটকা বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায় লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। আর জালগুলো চর আবাবিল উচ্চবিদ্যালয় মাঠে পুড়িয়ে দেওয়া হয়।