জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ফেরিঘাট এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মজুচৌধুরী হাট কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মজুচৌধুরীর হাট ফেরিঘাটের পাশে অভিযান চালানো হয়। সেখান থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকা গতকাল মঙ্গলবার স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।