জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মেঘনা নদীতে একটি লঞ্চে অভিযান চালিয়ে গত রোববার রাতে ৪৫ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। এ সময় ফারুক (৩৫) ও মনির (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী হাকিম মইনুল হোসেন। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, গত রোববার রাত একটায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীবাহী লঞ্চ গাজী সালাহউদ্দিনে তল্লাশি চালিয়ে ২ ইঞ্চি লম্বা ৪৫ মণ জাটকাসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা জাটকা গতকাল চাঁদপুর শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।