জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে ৩১০ কেজি জাটকা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় খোকন হাওলাদার নামের একজনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার শিকারঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজার থেকে এ ঘটনা ঘটে। খোকনের বাড়ি বরিশালের হিজলা এলাকায়। পরে উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. শরিফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত খোকনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।