জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট শহরের মাছ বাজারে অভিযান চালিয়ে ২২৮টি জাটকা ইলিশ জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাজিম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় আহরণ ও বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ মজুত ও বিক্রির দায়ে দুজনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাসাবাটি এলাকার জাকির হোসেন ওরফে পান্না মোল্লা (৩৮) ও আমলাপাড়া এলাকার আলী আকবর (৫৫)। তাঁদের ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। জব্দ করা জাটকা বাগেরহাট সরুই এতিমখানায় প্রদান করা হয়েছে। মা ইলিশ ও জাটকা সংরক্ষণে এখন থেকে নিয়মিত অভিযান চালাবে জেলা প্রশাসন।